সারা বাংলা

যশোরে ১৪ বছরের মেয়েকে বাল্যবিবাহ দেয়ার সময় বাবার কারাদণ্ড

কেশবপুর (যশোর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরের কেশবপুরে ১৭ বছরের ছেলের সঙ্গে ১৪ বছরের মেয়ের বাল্যবিবাহ দেওয়ার চেষ্টাকালে মেয়ের বাবাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর গ্রামের বাবলু সরদারের মেয়ে দশম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া (১৪)-এর সঙ্গে শুক্রবার সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বামনখালী গ্রামের সাইফুল ইসলামের উচ্চমাধ্যমিকে পড়ুয়া ছেলে আবু হুরায়রা বিন বাধন (১৭)-এর বিয়ের আয়োজন করা হয়েছিল।

 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ওই বিয়ে বাড়িতে হাজির হন। এই সময় তিনি ওই বাল্যবিবাহ বন্ধ করে দিয়ে ভ্রাম্যমাণ আদালতে মেয়ের বাবা বাবলু সরদারকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, ছেলে ও মেয়ে দুজনেই অপ্রাপ্তবয়স্ক। তাদেরকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টাকালে ঘটনাস্থলে হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালতে মেয়ের বাবাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন