সারা বাংলা

পঞ্চগড়ে বজ্রপাত রোধে হাজারো তালবীজ বপন

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাত রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক হাজারের বেশি তালবীজ বপন করেছে ‘আলোকিত কালীগঞ্জ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার বিকেলে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ ঢাকাইয়া পাড়া ক্যানাল সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

 

আয়োজকরা জানান, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিভিন্ন বাড়ি থেকে তালবীজগুলো সংগ্রহ করে ক্যানালের বিভিন্ন স্থানে বপন করেন স্বেচ্ছাসেবীরা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমাতেই তাদের এই উদ্যোগ।

 

আলোকিত কালীগঞ্জের সভাপতি হাসান রায়হান বলেন, স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে সমাজ ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়। গাছ লাগিয়ে মানুষের উপকার করা সদকায়ে জারিয়ার সমতুল্য। পরিবেশ রক্ষায় সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাবে বলেও জানান তিনি। এ সময় সংগঠনের সহসভাপতি বরকত আলী, সদস্য সাজেদুল ইসলাম, সাখাওয়াত হোসেন ও ইয়াছিন আলীসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন