রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সাজেকগামী ওই ছয় পর্যটক বাঘাইহাট জোন সদর থেকে পুলিশ ও সেনাবাহিনীর স্কটের সঙ্গে সাজেকের উদ্দ্যেশে রওনা হন। বাঘাইহাট বাজার এলাকায় পৌঁছালে তারা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিতে থাকেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
এ সময় বাঘাইহাট বাজার এলাকায় স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা ও অসন্তোষ দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাজেক থানা পুলিশ ওই ছয় পর্যটককে আটক করে। বর্তমানে তারা সাজেক থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. ফারদিন এহসান হৃদয় (২৪) ও ইয়াছিন (৩২), হবিগঞ্জ জেলার সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬) ও রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩). এবং পটুয়াখালী জেলার মো. সাইফুল ইসলাম (২৭)।
পুলিশ জানিয়েছে, ঘটনাকে কেন্দ্র করে বাঘাইহাট এলাকায় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন