মাগুরার শ্রীপুর উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার নগদ টাকা, তাস ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় চায়ের দোকানের মালিক পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শ্রীপুর উপজেলার আমলসার বাজারের একটি চায়ের দোকানে অভিযান চালায় শ্রীপুর থানা পুলিশ। এ সময় জুয়া খেলার অভিযোগে ১১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানে জুয়ার বোর্ড থেকে নগদ ১৪ হাজার ৪৬৫ টাকা, এক সেট বন্ধ তাস, ১৮০টি খোলা তাস এবং দুটি প্লাস্টিকের চট বা মাদুর উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাবুল শেখ (৪৫), ইউনুস শেখ (৩৫), জসিম শেখ (২৮), আজের আলী শেখ (৪০), ইসরাত শেখ (৩২), সুখচাঁদ শেখ (২৮), বাহারুল ইসলাম (৪৮), সাইদ শেখ (৩৮), দেলোয়ার হোসেন (৫০), শাহাজাহান মোল্যা (৫০) ও মো. সাইদ শেখ (৩৮)।
পুলিশ জানায়, অভিযানের সময় ওই চায়ের দোকানের মালিক মো. সাদ্দাম হোসেন পালিয়ে যান। গ্রেপ্তার ১১ জনের পাশাপাশি পলাতক সাদ্দাম হোসেনের বিরুদ্ধেও জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৫/১৮ ধারায় মামলা করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ডিবিসি/এমএনকে