আন্তর্জাতিক, ভারত

ভারতের মধ্যপ্রদেশে বন্যার স্রোতে গাড়ি ভেসে গিয়ে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায় বন্যার পানিতে গাড়ি ভেসে গিয়ে একই পরিবারের সাতজনসহ মোট আটজন নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) নালখেড়া থানা এলাকার বগুলামুখী মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত তীর্থযাত্রীরা ওড়িশার ভুবনেশ্বরের জয়দেব বিহারের বাসিন্দা। তারা উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির দর্শন শেষে আরেকটি মন্দিরে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

 

নিহত অপর ব্যক্তি ছিলেন তাদের গাড়ির চালক। গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে প্রায় চার ইঞ্চি বৃষ্টিপাতের কারণে হঠাৎ পানির স্তর বেড়ে গিয়ে তীব্র স্রোতের সৃষ্টি হয়।

 

খবর পেয়ে নালখেড়া থানা পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে আটটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন