বাংলাদেশ, জাতীয়

তিতাস-২৮ থেকে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাচ্ছে জাতীয় গ্রিড

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ (তিতাস-২৮) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।


অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আমদানির পাশাপাশি দেশীয় উৎপাদন বাড়িয়েই চলমান গ্যাস সংকট মোকাবিলা করতে হবে। বর্তমানে প্রায় তিনগুণ অতিরিক্ত ব্যয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হচ্ছে। দীর্ঘদিন এ ব্যয় বহন করা সম্ভব নয়। তাই ২০৩০ সালের মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নয়নে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।


তিনি জানান, তিতাস-২৯, ৩০ ও ৩১ নম্বর কূপের খননকাজও চলমান রয়েছে। বিজিএফসিএল সূত্র জানায়, এসব কূপের পাশাপাশি বাখরাবাদ-১১ কূপের খনন শেষ হলে জাতীয় গ্রিডে দৈনিক আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে অতিরিক্ত গ্যাস সরবরাহ দাঁড়াবে দৈনিক সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট।


তিতাস-২৮ কূপের খননকাজ শুরু হয় গত বছরের ১৫ ডিসেম্বর। গত ১৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক সময়ে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। প্রায় ৩ হাজার ৬০১ মিটার গভীর কূপটি খননে ব্যয় হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন