আন্তর্জাতিক, আরব

সৌদির রিয়াদ কিং খালিদ বিমানবন্দরের কাছে ধোঁয়ার কুণ্ডলী, বিমান চলাচলে বিঘ্ন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির কয়েক ঘণ্টা পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে উত্তেজনা বাড়ার পর এই প্রথম রিয়াদের বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলা হয়।

রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। একই সময় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের বিঘ্ন দেখা দেয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, দিনের শুরুতে বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়েছে।


একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাংকে আগুন লেগেছে। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি আরামকোর একটি পুড়ে যাওয়া জ্বালানি ট্যাংকের আগুন নেভাতে দমকলকর্মীদের কাজ করতে দেখা গেছে।


সৌদি সিভিল ডিফেন্স রাতে রিয়াদসহ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের সম্ভাব্য বিপদের বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠায়। শনিবার সকালে পরে বিপদমুক্তির বার্তা দেওয়া হয়।


এর আগে হুথি সামরিক মুখপাত্র ইয়াহইয়া আল-সারিয়া দাবি করেন, গত এক সপ্তাহে সৌদি আরব ইয়েমেনে ৩০০টি হামলা চালিয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, সানায় চালানো কথিত হামলার জবাব দেওয়া হবে। ইয়েমেনে হুথি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সংঘর্ষও অব্যাহত রয়েছে।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন