রাজনীতি

মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাবির সাবেক উপাচার্য মাকসুদ কামাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জাফর ইকবালসহ পলাতক ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। রোববার (২০ সেপ্টেম্বর) এ ঘটনায় মোট ৮ জনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়ার পর পলাতক ওই ৫ আসামির বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাইয়ের ওই আন্দোলনে ৫ জনকে হত্যা এবং প্রায় ৩০০ জনকে আহত করা হয়। এর মধ্যে সাবেক উপাচার্য মাকসুদ কামালের বিরুদ্ধে আন্দোলন দমনে শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি উসকানি ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, অধ্যাপক জাফর ইকবাল এবং জামাল উদ্দীনের বিরুদ্ধে শিক্ষার্থীদের 'রাজাকার' আখ্যা দিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া, সরাসরি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত হয়েছেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন