সারা বাংলা

চট্টগ্রামে মাত্র ১২ মাসে পবিত্র কোরআন মুখস্থ করল ৯ বছরের তাহমিদুল

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কঠোর অধ্যবসায় ও মেধার স্বাক্ষর রেখে মাত্র ১২ মাস ৫ দিনে পুরো পবিত্র কোরআন মুখস্থ (হিফজ) সম্পন্ন করেছে চট্টগ্রামের মিরসরাইয়ের শিশু তাহমিদুল ইসলাম।

সে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর দুর্গাপুর (কালিতল) গ্রামের গুরা মিয়া বাড়ির আজিজুল হকের পুত্র। তাহমিদুল মিরসরাইয়ের মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটের হেফজ বিভাগের শিক্ষার্থী।

 

মাত্র ৯ বছর ৭ মাস ১৮ দিন বয়সে তাহমিদুল ইসলামের এই অর্জনের বিষয়ে মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটের পরিচালক হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম জানান, এই সাফল্য তাদের মাদরাসার জন্য অত্যন্ত গর্বের। তিনি বলেন, এত ছোট বয়সে এই অর্জন শুধুই তার মেধা নয়, বরং এর পেছনে রয়েছে মাদ্রাসার সম্মানিত উস্তাদদের অক্লান্ত পরিশ্রম ও নিবিড় পরিচর্যা। একই সাথে তার পিতা-মাতার অপরিসীম ত্যাগ ও খাস দোয়াই এই বরকতময় পথকে সহজ করে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

তাহমিদুলের এই অনন্য সফলতায় তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ দোয়া করা হয়েছে এবং সকলের কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন