খেলাধুলা, ফুটবল

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি মেসির বিদায়ী ম্যাচের টিকিট

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আর্জেন্টিনা জাতীয় দলের সামনে আসছে বিশেষ এক ফিফা উইন্ডো। এই সময়েই আকাশি-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। তিন ম্যাচের প্রীতি সিরিজে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এরই মধ্যে ম্যাচগুলোর টিকিটের দাম ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর এই সিরিজ দিয়েই আবার মাঠে ফিরবে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি হবে কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে। এরপর বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে ম্যাচ দুটি হবে নুনিয়েসের মনুমেন্টাল স্টেডিয়ামে।

 

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও ২৮ সদস্যের দলে জায়গা পেয়েছেন মেসি। তবে তিন ম্যাচের মধ্যে কেবল শেষ ম্যাচেই খেলবেন তিনি। বেনিনের বিপক্ষে সেই ম্যাচেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন ২০২২ বিশ্বকাপজয়ী এই তারকা।

 

মেসির বিদায়ী ম্যাচে তার সঙ্গে থাকবেন কাতার বিশ্বকাপজয়ী দলের সতীর্থরা। আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনও সেই বিশ্বকাপ জয়। তাই বেনিনের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠতে যাচ্ছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের বিশেষ এক অধ্যায়।

 

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রি হবে ডিপোর্টিক ডটকম ওয়েবসাইটে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে টিকিট বিক্রি। দাম নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার থেকে ৪ লাখ ৮০ হাজার পেসো পর্যন্ত।

 

সাধারণ গ্যালারির টিকিটের দাম ৯০ হাজার পেসো। ৩ থেকে ১০ বছর বয়সীদের জন্য টিকিট ২৯ হাজার পেসো। সিভোরি ও সেন্তেনারিওর উঁচু গ্যালারির টিকিট ১ লাখ ৮০ হাজার পেসো। মাঝের গ্যালারির টিকিট ৩ লাখ ২০ হাজার পেসো।

 

সান মার্তিন ও বেলগ্রানোর উঁচু গ্যালারির টিকিটও ৩ লাখ ২০ হাজার পেসো। নিচু গ্যালারির দাম ৪ লাখ ৫০ হাজার পেসো। আর সবচেয়ে দামি টিকিট সান মার্তিন ও বেলগ্রানোর মাঝের গ্যালারির, যার মূল্য ৪ লাখ ৮০ হাজার পেসো।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন