আন্তর্জাতিক, অন্যান্য

আল-আকসা প্রাঙ্গণে শতাধিক ইসরায়েলির প্রবেশ ঘিরে আবারও উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে প্রায় ১০০ ইসরায়েলি প্রবেশ করেছেন বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। এ সময় তাদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সদস্যরা ছিলেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেরুজালেম গভর্নরেটের গণমাধ্যম কার্যালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়, ইসরায়েলিরা আল-আকসা প্রাঙ্গণের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সেখানে তালমুদীয় ধর্মীয় আচার পালন করেন। পুরো সময় তাদের নিরাপত্তায় ইসরায়েলি পুলিশ মোতায়েন ছিল।


এর এক দিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কয়েকজন মন্ত্রী এবং কয়েক হাজার ইসরায়েলি পশ্চিম জেরুজালেম-সংলগ্ন ওয়েস্টার্ন ওয়াল বা পশ্চিম প্রাচীর এলাকায় যান। ওই সময়ও সেখানে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল।


রবিবার সন্ধ্যায় ইহুদিদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস ইয়োম কিপুর শুরু হওয়ার কথা। সোমবার সন্ধ্যা পর্যন্ত এই ধর্মীয় অনুষ্ঠান চলবে। এ উপলক্ষে জেরুজালেমের বিভিন্ন ধর্মীয় স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে ইহুদি ধর্মীয় উৎসব ও ছুটির সময়ে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলিদের প্রবেশের ঘটনা বেড়েছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ দাবি করছে। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে পবিত্র স্থানটির বর্তমান ব্যবস্থাপনায় পরিবর্তন আনার চেষ্টা হতে পারে-এমন আশঙ্কাও প্রকাশ করে আসছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।


সূত্র: মিডল ইস্ট মনিটর


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন