সারা বাংলা

নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ ১১ জন আটক

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নড়াইলে একটি মারামারির মামলায় হাজিরা দিতে এসে আদালত চত্বর থেকে ধারালো অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বারে বসে থাকা অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা, দা, চাপাতিসহ ১২টি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

আটককৃত ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৫৮), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) এবং শরিফুল মোল্যা (৪০)।

 

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ওই ব্যক্তিরা একটি মারামারির মামলায় হাজিরা দিতে নড়াইল আদালতে আসেন এবং আদালত চত্বরের একজন আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। 

 

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালানোর উদ্দেশ্যেই তারা এই ধারালো অস্ত্রগুলো সঙ্গে রেখেছিল। কী উদ্দেশ্যে তারা এসব অস্ত্র নিয়ে আদালত চত্বরে এসেছিল, তা গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার দেশি অস্ত্রসহ ১১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন