ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

সারা বাংলা

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২১শে সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৮:৩৪ পূর্বাহ্ন

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাত ৩টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শফিকুল ইসলাম, আরাফাত রহমান ও খাদিজা খাতুন।

 

পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে আশরাফ নামের এক অসুস্থ ব্যক্তিকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হাসপাতালের সামনে ইউটার্ন নেওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের বাহনকে ধাক্কা দেয়। এতে কাহালু এলাকার শফিকুল ইসলাম ও আরাফাত রহমান ঘটনাস্থলেই নিহত হন।

 

এ ঘটনায় আহত চারজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অসুস্থ আশরাফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।

 

এর আগে রাত ৩টার দিকে রানীর হাট এলাকায় মৃত বোনকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি নেওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে অ্যাম্বুলেন্সে থাকা খাদিজা খাতুন নামের এক নারী নিহত হন।

আরও পড়ুন