ডিবিসি নিউজdbcnews.tv

স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান প্রতিমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান প্রতিমন্ত্রীর

স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান প্রতিমন্ত্রীর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ২১শে সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৪:৩৮ অপরাহ্ন

এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে। এই কার্যক্রমে সাধারণ নাগরিক, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি জানান, শুধু প্রশাসনিক উদ্যোগ বা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা। ডেঙ্গু প্রতিরোধে করণীয়, জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার মতো জরুরি বার্তাগুলো সৃজনশীল ভিডিও, রিলস ও ইনফোগ্রাফিকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে কনটেন্ট ক্রিয়েটরদের প্রতি তিনি আহ্বান জানান।

 

আগামী তিন মাস ধরে চলা এই ক্যাম্পেইনে মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ইতোমধ্যে অনেক কনটেন্ট ক্রিয়েটর এই প্রচারণায় যুক্ত হয়েছেন। পাশাপাশি সব নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রেখে এই সচেতনতামূলক বার্তা ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন