ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

১৩ মামলার আসামি ‘মাদক সম্রাট’ আরিফ ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার

১৩ মামলার আসামি ‘মাদক সম্রাট’ আরিফ ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার

সারা বাংলা

১৩ মামলার আসামি ‘মাদক সম্রাট’ আরিফ ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

খাগড়াছড়ির দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ মো. আরিফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের শান্তিপুর চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এলাকায় তিনি ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে আগে থেকেই ১৩টি মাদক মামলা আদালতে বিচারাধীন।

গ্রেপ্তার আরিফ হোসেন কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর পাবলাখালী এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সোয়া ১১টার দিকে দীঘিনালা থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহর নেতৃত্বে শান্তিপুর চার রাস্তার মোড়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় আরিফকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি সাদা বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে এসআই মো. আলা উদ্দিনকে।

 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, এলাকায় আরিফ ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে বিচারাধীন ১৩টি মাদক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন