ডিবিসি নিউজdbcnews.tv

শিক্ষা

ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষে আহত ৭

ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষে আহত ৭

শিক্ষা

ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষে আহত ৭

ইবি প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আন্তঃবিভাগ ফুটবল ম্যাচের শেষ মুহূর্তে বল থ্রো-ইনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোটা ও চেয়ার নিয়ে মারামারিতে উভয় পক্ষের অন্তত সাত শিক্ষার্থী আহত হন।

 

আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজন বর্তমানে বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

 

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়। তবে সংঘর্ষের পর খেলাটি স্থগিত রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানিয়েছেন, পরবর্তী সিদ্ধান্ত রেফারি নিয়ম অনুযায়ী নেবেন।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন