ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

কলম্বিয়ায় ভয়াবহ দাবানল, পুড়েছে ২০০ হেক্টর বনভূমি

কলম্বিয়ায় ভয়াবহ দাবানল, পুড়েছে ২০০ হেক্টর বনভূমি

আন্তর্জাতিক, অন্যান্য

কলম্বিয়ায় ভয়াবহ দাবানল, পুড়েছে ২০০ হেক্টর বনভূমি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

কলম্বিয়ার মধ্যাঞ্চলের জনপ্রিয় পর্যটন শহর ভিলা দে লেইভার কাছে একটি বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে এখন পর্যন্ত প্রায় ২০০ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঔপনিবেশিক স্থাপত্য ও পাথরে বাঁধানো রাস্তার জন্য পরিচিত আন্দিজ অঞ্চলের এই শহরের কেন্দ্রীয় চত্বর থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছিল। প্রতিবছর ১০ লাখের বেশি পর্যটক শহরটি ভ্রমণ করেন।


স্থানীয় কর্মকর্তা হোসে কাস্ত্রো এএফপিকে জানান, রবিবার সকালে যে পরিমাণ ক্ষয়ক্ষতির কথা জানানো হয়েছিল, বিকেল নাগাদ তা চার গুণেরও বেশি বেড়েছে।


শনিবার কাছের একটি বনাঞ্চলে আগুন লাগার প্রায় ২৪ ঘণ্টা পর রবিবার বিকেলে প্রায় ২৫০ জন স্থানীয় দমকলকর্মী ও বাসিন্দা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন। স্বেচ্ছাসেবকেরা দা ও গাছের ডাল ব্যবহার করে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা করেন। একটি হেলিকপ্টার থেকে আগুনে পানি ছিটানো হয়।


পরে গভর্নরের কার্যালয়ের দুটি এবং সামরিক বাহিনীর আরও দুটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। বোগোতার দমকলকর্মীরাও অভিযানে অংশ নেন।


কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা এক্সে লিখেছেন, আগুন নিয়ন্ত্রণ এবং বাসিন্দাদের ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় রাষ্ট্রের সব ধরনের সম্পদ কাজে লাগানো হবে।


দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, রবিবার বিকেল পর্যন্ত আগুনের ৫০ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।


শুষ্ক মৌসুমে আন্দিজ অঞ্চলের বনাঞ্চলে আগুন লাগা সাধারণ ঘটনা। তবে এল নিনোর প্রভাবে খরা ও তাপমাত্রা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও তীব্র হয়েছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, কলম্বিয়ায় বর্তমানে প্রায় ১৮টি বনাঞ্চলে সক্রিয় দাবানল রয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন