ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কক্সবাজারে সাইবার অপরাধে গ্রেপ্তার ৬ বিদেশি ৩ দিনের রিমান্ডে

কক্সবাজারে সাইবার অপরাধে গ্রেপ্তার ৬ বিদেশি ৩ দিনের রিমান্ডে

সারা বাংলা

কক্সবাজারে সাইবার অপরাধে গ্রেপ্তার ৬ বিদেশি ৩ দিনের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

কক্সবাজারে সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার ৬ বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম গিয়াস উদ্দিনের আদালত এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবুল কালাম আদালতে তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানী শেষে বিজ্ঞ বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবি শওকত ওসমান বলেন, 'তাদের অপরাধের সংশ্লিষ্টতা আরও গভীরভাবে তদন্ত ও ডিভাইসগুলোর আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানী শেষে বিজ্ঞ বিচারক তিনদিনের মঞ্জুর করেছেন।

 

এদিকে আসামীপক্ষের আইনজীবি আব্দুল মান্নান বলেন, সাইবার অপরাধের সত্যতা বের করা যেমন জরুরী তেমনি যদি তারা পর্যটক বা অন্যান্য কাজে এসে থাকে তাহলে তাদের আইনি মুক্তি পাবার সুযোগ রয়েছে। অন্যথায় দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হতে পারে।

 

এর আগে, সকাল নয়টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে প্রিজনভ্যান যোগে তাদের আদালতে আনা হয়। পরবর্তীতে শুনানী শেষে আদেশের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

গত ৯ সেপ্টেম্বর কক্সবাজারের হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সাইবার অপরাধে তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করা হয়৷ পরবর্তীতে সেই মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন