সারা বাংলা
মাদারীপুরে দুর্ঘটনায় কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

মাদারীপুরের রাজৈরে ডাক্তার দেখাতে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও থ্রি হুইলার মাহিন্দ্রা সংঘর্ষে রাফিয়া আক্তার নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনা আহত হয়েছেন তার মা-বোনসহ আরও অন্তত ৪ জন মাহিন্দ্র যাত্রী।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া সদর উপজেলার ত্রিভাগদি গ্রামের মনির হাওলাদারের মেয়ে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে ডাক্তার দেখানোর জন্য মাদারীপুর থেকে মাহিন্দ্রা যোগে মা-বোনের সাথে টেকেরহাট বন্দরে যাচ্ছিলো রাফিয়া। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা বরিশালগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়।
এসময় গুরুতর আহত অবস্থায় রাফিয়া উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মা সানজিদা বেগম ও ছোট বোন তাবাসসুম আক্তার সহ আরও ৪ জন মাহিন্দ্রা যাত্রী।
এ ঘটনায় ঘাতক খান পরিবহনের যাত্রীবাসটি আটক করেছেন মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ।
ডিবিসি/এসডব্লিউএন