ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

সূফী সদর উদ্দিন আহমদ চিশতীর আবির্ভাব ও তিরোধান দিবস

সূফী সদর উদ্দিন আহমদ চিশতীর আবির্ভাব ও তিরোধান দিবস

বিবিধ

সূফী সদর উদ্দিন আহমদ চিশতীর আবির্ভাব ও তিরোধান দিবস

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

সূফী সদর উদ্দিন আহমদ চিশতীর পবিত্র আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আগামী ২২ সেপ্টেম্বর মঙ্গলবার (৭ আশ্বিন) দিন ও রাতব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাদরিয়া সোসাইটি ইন্টারন্যাশনালের উদ্যোগে ঢাকার পশ্চিম জুরাইন ও দক্ষিণ কেরানীগঞ্জে দুই পর্বে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার ১৩৪, পশ্চিম জুরাইন, তুলাবাগিচায়। এ পর্বে কেক কাটা এবং দিনব্যাপী রওজা মোবারকে ভক্তি নিবেদনের আয়োজন থাকবে।


দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া, আমিনপাড়ায়। দুপুর ২টা থেকে শুরু হওয়া এ পর্বে প্রথমে সেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা ৩০ মিনিটে কেক কাটা ও বেলুন ওড়ানোর কর্মসূচি রয়েছে।


সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে মূল ধর্মীয় ও আধ্যাত্মিক আয়োজন। এর মধ্যে থাকবে প্রার্থনা, আলোচনা, ধ্যান, সামা মাহফিল এবং তবারক বিতরণ। এসব কর্মসূচি রাতব্যাপী চলবে।


আয়োজকেরা জানিয়েছেন, সূফী সদর উদ্দিন আহমদ চিশতীর আবির্ভাব ও তিরোধান দিবস স্মরণে প্রতিবছরের ধারাবাহিকতায় এ বিশেষ আয়োজন করা হয়েছে।


অনুষ্ঠানের আয়োজন করছে সাদরিয়া সোসাইটি ইন্টারন্যাশনাল। সহযোগিতায় রয়েছে ইমামীয়া চিশতীয়া নেজামীয়া সংঘ, হেরাবন এবং তরিকতে আহ্‌লে বাইত বাংলাদেশ।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন