ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে তুলে ধরতে হবে: নেপালে ‘তুষার যাত্রা’ অনুষ্ঠানে রাষ্ট্রদূত

ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে তুলে ধরতে হবে: নেপালে ‘তুষার যাত্রা’ অনুষ্ঠানে রাষ্ট্রদূত

বিবিধ

ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে তুলে ধরতে হবে: নেপালে ‘তুষার যাত্রা’ অনুষ্ঠানে রাষ্ট্রদূত

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো বাংলাদেশের ব্র্যান্ডগুলোর উপস্থিতি আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য সোলটি’-তে আয়োজিত ওয়ালটন প্লাজার বিশেষ অনুষ্ঠান ‘তুষার যাত্রা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

 

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, ওয়ালটন বাংলাদেশের হাই-টেক শিল্প খাতে চমৎকার কাজ করছে। আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্য উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি যেমন দেশের আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে, তেমনি বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, ইকোনমিক ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতেরাও দেশীয় ব্র্যান্ডগুলোর আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে ভূমিকা রাখছেন।

 

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম জানান, নেপাল ওয়ালটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। বাংলাদেশের মতো নেপালের মানুষের কাছেও আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্য সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে ওয়ালটন কাজ করছে। তিনি বলেন, ওয়ালটনের লক্ষ্য এখন শুধু একটি দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে নয়, বরং বিশ্ববাজারে একটি শক্তিশালী গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। নেপালের বাজারে থাপা বিজনেস গ্রুপের মতো ব্যবসায়িক অংশীদারদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই লক্ষ্য অর্জনে তারা এগিয়ে যাচ্ছেন।

 

নেপালের স্বনামধন্য থাপা বিজনেস গ্রুপের পরিচালক প্রবিংশ থাপা জানান, আট বছরেরও বেশি সময় ধরে নেপালে ওয়ালটনের অগ্রযাত্রার অংশ হতে পেরে তারা গর্বিত। উদ্ভাবনী ও মানসম্পন্ন পণ্যের মাধ্যমে নেপালজুড়ে ওয়ালটনের উপস্থিতি আরও বিস্তৃত করতে এবং শক্তিশালী প্রযুক্তিপণ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে থাপা বিজনেস গ্রুপ প্রতিশ্রুতিবদ্ধ।

 

ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান অনুষ্ঠানে আধুনিক বিপণন ও বিক্রয় ব্যবস্থাপনার বিষয়ে ওয়ালটন প্লাজার কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মজিবুর রহমান জাকির এবং ওয়ালটন প্লাজার হেড অব সেলস এম এম নাজমুল হাসান। অনুষ্ঠানে থাপা বিজনেস গ্রুপের চেয়ারম্যান প্রবীণ থাপাসহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে নেপাল ট্যুর ভিডিও প্রদর্শন, র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন