ডিবিসি নিউজdbcnews.tv

বিনোদন, সংস্কৃতি

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন কবি-অভিনেতা রিফাত চৌধুরী

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন কবি-অভিনেতা রিফাত চৌধুরী

বিনোদন, সংস্কৃতি

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন কবি-অভিনেতা রিফাত চৌধুরী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

বিশিষ্ট কবি ও অভিনেতা এবং কিশোরগঞ্জের কৃতি সন্তান রিফাত চৌধুরী বর্তমানে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এর অধীনে ভর্তি আছেন।

জানা গেছে, অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে রিফাত চৌধুরী একপ্রকার নিঃসঙ্গ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার যথাযথ পরিচর্যা এবং দ্রুত সুস্থতার জন্য শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।


কবি ও অভিনেতা হিসেবে রিফাত চৌধুরী দীর্ঘদিন ধরে সাহিত্য ও অভিনয় অঙ্গনের সঙ্গে যুক্ত। বর্তমানে অসুস্থতার কারণে তার স্বাভাবিক কর্মজীবন ব্যাহত হচ্ছে। এ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক সহযোগিতার মাধ্যমে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন-এমন প্রত্যাশা করছেন তার শুভানুধ্যায়ীরা।


রিফাত চৌধুরীর দ্রুত আরোগ্য কামনা করে তার পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। তার শুভাকাঙ্ক্ষীরা আশা করছেন, সবার সহযোগিতা ও আন্তরিকতায় তিনি শিগগিরই সুস্থ হয়ে পুনরায় স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসবেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন