ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গাইবান্ধায় ১৩ মাসের কন্যাশিশুকে উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার ৪

গাইবান্ধায় ১৩ মাসের কন্যাশিশুকে উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার ৪

সারা বাংলা

গাইবান্ধায় ১৩ মাসের কন্যাশিশুকে উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার ৪

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে

গাইবান্ধায় মায়ের কাছ থেকে নিয়ে শিশুকে বিক্রির অভিযোগে বাবা ও ৩ সহযোগীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার জসিম উদ্দিন।

 

তিনি বলেন, ১৭ জুলাই বিস্কুট খাওয়ানোর কথা বলে ১৩ মাস বয়সী কন্যাশিশু ফাতেমা আক্তার জান্নাতকে বাজারে নিয়ে ৩১ হাজার টাকায় বিক্রি করেন বাবা হামিদুল ইসলাম। পরে আদালতের পরোয়ানা মূলে রবিবার সাদুল্যাপুর ও পীরগঞ্জসহ বিভিন্ন এলাকায় সদর থানা পুলিশ ও গোয়েন্দা শাখা যৌথভাবে বিশেষ অভিযান চালিয়ে শিশুকে উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হামিদুল ইসলাম(৩৩), আব্দুল মজিদ সরকার(৩৬), মোছা. মোর্শেদা খাতুন(৪৫) ও জেসমিন আক্তার (২৮)।

 

মাদকের টাকার জন্য শিশুকে বিক্রি করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন