ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা

জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা

সারা বাংলা

জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

জয়পুরহাট পৌর শহরের বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের বাটার মোড় ও পাঁচুর মোড় এলাকায় জেলা প্রশাসন এবং ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।

 

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও নিয়মবহির্ভূতভাবে অ্যান্টিবায়োটিক বিক্রির অপরাধে ওই তিনটি প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। অভিযানে ওষুধ প্রশাসনের পরিদর্শক তোফায়েল আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, ওষুধের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন