ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

আমাদের নতুন অস্ত্র দেখে পুরো বিশ্ব চমকে যাবে: আইআরজিসির মুখপাত্র

আমাদের নতুন অস্ত্র দেখে পুরো বিশ্ব চমকে যাবে: আইআরজিসির মুখপাত্র

আন্তর্জাতিক

আমাদের নতুন অস্ত্র দেখে পুরো বিশ্ব চমকে যাবে: আইআরজিসির মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২১শে সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩২:১৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালালে নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)।

সোমবার এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র জানান, মার্কিন হামলা হলে তাদের প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণের ধরনে বড় পরিবর্তন আসবে। যুদ্ধক্ষেত্রে এমন কিছু নতুন সক্ষমতার অস্ত্র আনা হবে যা বিশ্বকে চমকে দেবে। এছাড়া পূর্বের লক্ষ্যবস্তুর বাইরে নতুন জায়গায় আঘাত হানার পাশাপাশি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্যও তারা প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।

 

প্রায় সাত মাস ধরে চলা এই যুদ্ধে বর্তমানে এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে। ইরানের সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো বহুমুখী আক্রমণের বিরুদ্ধে নিজেদের জাতীয় স্বার্থ ও ভূখণ্ড রক্ষায় তারা বিন্দুমাত্র পিছপা হবে না। এর আগে শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করে, তেহরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। 

 

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি শিগগিরই ইরানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই যুদ্ধ শেষ হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

 

সূত্র: লরিয়েন্ট টুডে

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন