ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

ধ্বংসস্তূপের মাঝে ৩ বছর পর শ্রেণিকক্ষে ফিরল গাজার শিশুরা

ধ্বংসস্তূপের মাঝে ৩ বছর পর শ্রেণিকক্ষে ফিরল গাজার শিশুরা

আন্তর্জাতিক, আরব

ধ্বংসস্তূপের মাঝে ৩ বছর পর শ্রেণিকক্ষে ফিরল গাজার শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

প্রায় তিন বছরের যুদ্ধ, বাস্তুচ্যুতি ও শিক্ষাব্যবস্থায় দীর্ঘ ব্যাঘাতের পর গাজার লাখো শিশু আবার সরাসরি পড়াশোনায় ফিরেছে। তবে তাদের অনেকের শ্রেণিকক্ষ এখনো তাঁবু, যেখানে নেই পর্যাপ্ত ডেস্ক, চেয়ার, বই কিংবা প্রয়োজনীয় শিক্ষা উপকরণ।

গাজা সিটির আল-কাতিবা এলাকায় দুই ছেলেকে স্কুলে নিয়ে যান ৩০ বছর বয়সী রানা তোতাহ। দীর্ঘদিন পর সন্তানদের নিয়মিত শিক্ষায় ফিরতে দেখে দিনটিকে ঈদের মতো আনন্দের বলে বর্ণনা করেন তিনি। যুদ্ধের সময় পরিবারটি একাধিকবার বাস্তুচ্যুত হওয়ায় সন্তানদের পড়াশোনা নিয়মিত রাখা সম্ভব হয়নি। অনেক সময় পড়াশোনার পরিবর্তে পানি সংগ্রহসহ দৈনন্দিন প্রয়োজন মেটাতেই শিশুদের সময় দিতে হয়েছে।


ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর নতুন শিক্ষাবর্ষ শুরু হলে গাজায় প্রায় ৫ লাখ ৪১ হাজার শিক্ষার্থী শিক্ষায় ফিরে আসে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার প্রায় ৯৮ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৯৩ শতাংশের বেশি ভবনের বড় ধরনের সংস্কার বা পুনর্নির্মাণ প্রয়োজন।


গাজা সিটির বিভিন্ন অস্থায়ী স্কুলে শিক্ষার্থীরা মেঝে বা গদিতে বসে ক্লাস করছে। আহবাব শুজাইয়া স্কুলে তিন শতাধিক শিক্ষার্থী থাকলেও পর্যাপ্ত খাতা-কলম, ডেস্ক ও চেয়ার নেই। নিরাপত্তার ঝুঁকির কারণে সেখানে ক্লাসও সীমিত রাখা হয়েছে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত।


শিক্ষক ও অভিভাবকদের প্রত্যাশা, অস্থায়ী তাঁবুর পরিবর্তে শিশুরা দ্রুত নিরাপদ ও স্থায়ী স্কুল ভবনে ফিরে যেতে পারবে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন