আন্তর্জাতিক
২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর দেশটিতে রাষ্ট্রীয় সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
সোমবার (২১ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ঘোষণার পরপরই এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, সফরকালে শি জিনপিং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চীন-মার্কিন সম্পর্ক এবং বিশ্ব শান্তি ও উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিশদ মতবিনিময় করবেন। মাত্র ছয় মাসের মধ্যে দুই দেশের রাষ্ট্রপ্রধানের এই পারস্পরিক সফরকে তিনি 'ঐতিহাসিক ও মাইলফলক' হিসেবে উল্লেখ করেন।
মুখপাত্র আরও বলেন, দুই দেশের জনগণের কল্যাণের পাশাপাশি বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদার করতে এবং যেকোনো মতপার্থক্য যথাযথভাবে নিরসন করে একসঙ্গে কাজ করতে প্রস্তুত।
ডিবিসি/আরএসএল