ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মিম (৮) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার একটি পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিম বিদ্যাকুট বড়বাড়ি এলাকার মিজান মিয়ার মেয়ে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিম গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সোমবার বিকেলে বাড়ির কাছের বিদ্যাকুট বড়বাড়ির পুকুরপাড়ের ঝোপঝাড়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নবীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এই মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিম নামের ওই শিশুটিকে খুঁজে না পেয়ে দুই দিন আগে তার নানা ফিরুজ মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সোমবার বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন