ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নড়াইলে রশি ধরে টান দিতেই বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু

নড়াইলে রশি ধরে টান দিতেই বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু

সারা বাংলা

নড়াইলে রশি ধরে টান দিতেই বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

নড়াইলের কালিয়া পৌরসভার সীতারামপুর এলাকায় একটি টিনশেড ঘরে পটকা জাতীয় বস্তু বিস্ফোরিত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাস্তার পাশে সীতারামপুরের ছবুরোন নেসার একটি ঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ এটিকে ‘হোম মেড আইইডি বা পটকা’ জাতীয় বিস্ফোরক দ্রব্য বলে উল্লেখ করেছে।

 

বাড়ির মালিক ছবুরোন নেসা জানান, যে ঘরটিতে বিস্ফোরণ হয়েছে, সেই ঘরের জানালার বাইরে একটি লম্বা রশি বের করা ছিল। রশিটি দেখে তিনি গুছিয়ে রাখার জন্য টান দিলে হঠাৎ ঘরের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ঘরের ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তার ধারণা, কে বা কারা এই বিস্ফোরক দ্রব্যটি তার ঘরের মধ্যে রেখে গিয়েছিল। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত তার বাড়িতে জড়ো হন।

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, যে ঘরটিতে পটকা জাতীয় দ্রব্যটি বিস্ফোরিত হয়েছে, সেখানে কেউ থাকেন না। এমনকি ঘরটির জানালা এবং দরজাও নেই। সেখান থেকে একটি পাতিলের মধ্যে থাকা বিস্ফোরিত দ্রব্যের আলামত সংগ্রহ করা হয়েছে। তিনি নিশ্চিত করেন, বিস্ফোরিত বস্তুটি ককটেল নয়, এটিকে হোম মেড আইইডি বা পটকা জাতীয় জিনিস বলা হয়। এ ঘটনায় কে বা কারা জড়িত এবং কী উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যটি সেখানে রাখা হয়েছিল, পুলিশ তা তদন্ত করে দেখছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন