ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইন্স বন্ধ করে দেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইন্স বন্ধ করে দেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইন্স বন্ধ করে দেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

আন্তর্জাতিক রুটে ইরানের সব এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল কার্যত বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, যেসব বিদেশি বিমানবন্দর বা প্রতিষ্ঠান ইরানি বিমানগুলোকে সেবা দেবে, তাদের ওপরও কঠোর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট জানান, ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইন্স বন্ধ করে দেয়া হবে। এই সতর্কতা শুধু ইরানি এয়ারলাইন্সগুলোর জন্যই নয় বরং তাদের সহায়তাকারী বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী ও টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর জন্যও প্রযোজ্য। তিনি স্পষ্ট করে বলেন, কোনো প্রতিষ্ঠান ইরানি বিমানকে ল্যান্ডিং সুবিধা, জ্বালানি বা টিকিট সেবা দিলে তাদের মার্কিন ডলার ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা হবে।


যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের মধ্যে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ট্রাম্প প্রশাসনের এটি সর্বশেষ পদক্ষেপ। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে যন্ত্রাংশ ও নতুন উড়োজাহাজের অভাবে এমনিতেই ধুঁকছে ইরানের এভিয়েশন খাত।


এর মধ্যেই ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার চীনের সাথেও বিষয়টি নিয়ে কাজ করছে ওয়াশিংটন। আগামী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের আগে চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেং এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে আলোচনা করেছেন বেসেন্ট। তিনি জানিয়েছেন, মার্কিন এই নিষেধাজ্ঞার উদ্যোগে চীনা কর্মকর্তারা বেশ ইতিবাচক সাড়া দিয়েছেন এবং তারা অত্যন্ত আন্তরিকভাবে বিষয়টি নিয়ে কাজ করছেন।

 

সূত্র: আল জাজিরা

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন