ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের এই গুরুত্বপূর্ণ অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে বহনকারী তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীরা রয়েছেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন