আন্তর্জাতিক
দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদের মৃত্যুতে ১০ দিনের শোক

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম সোমবার সকালে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে আমিরাতজুড়ে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করেছে দুবাইয়ের রুলারস কোর্ট। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই শোক চলাকালীন সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই শোক চলাকালীন সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় তার ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার জান্নাত কামনা করেছেন। পাশাপাশি দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদও তার চাচার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রার্থনা জানিয়েছেন।
ডিবিসি/পিআরএএন