ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

দূরপাল্লায় ৮, সিটিতে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

দূরপাল্লায় ৮, সিটিতে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

জাতীয়

দূরপাল্লায় ৮, সিটিতে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর এই প্রস্তাব দেন।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে যাত্রীসাধারণের কোনো প্রতিনিধি না রেখে বাস ও লঞ্চ মালিকদের নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করছে। প্রকৃত পরিচালন ব্যয় কতটুকু বেড়েছে এবং কত পয়সা ভাড়া বাড়ালে তা সমন্বয় করা সম্ভব, সে বিষয়ে কোনো স্বচ্ছতা নেই। জনস্বার্থকে পাশ কাটিয়ে লুকোচুরির মাধ্যমে বিগত সরকারের সময় থেকেই জ্বালানির মূল্যবৃদ্ধির একচেটিয়া সুবিধা মালিকপক্ষকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সংগঠনটি দাবি করেছে।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন