ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ, বিজ্ঞান ও প্রযুক্তি

কেইজ ফ্রেম ডিজাইনের স্মার্টফোন ‘আইটেল পাওয়ার ৮০’ বাজারে

কেইজ ফ্রেম ডিজাইনের স্মার্টফোন ‘আইটেল পাওয়ার ৮০’ বাজারে

বিবিধ, বিজ্ঞান ও প্রযুক্তি

কেইজ ফ্রেম ডিজাইনের স্মার্টফোন ‘আইটেল পাওয়ার ৮০’ বাজারে

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড আইটেল বাংলাদেশের বাজারে এনেছে নতুন রাগড স্মার্টফোন ‘আইটেল পাওয়ার ৮০’। আউটডোর ও কঠিন পরিবেশে কাজ করা ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি ফোনটিতে রয়েছে ডুয়াল-সার্টিফায়েড রাগড প্রোটেকশন, বড় ব্যাটারি, এআইভিত্তিক অ্যাডাপ্টিভ ফিচার এবং প্রয়োজনীয় পারফরম্যান্স।

আইটেলের দাবি, পাওয়ার ৮০ বিশ্বের প্রথম কেইজ ফ্রেম কনসেপ্টে ডিজাইন করা স্মার্টফোন। এই কাঠামো আঘাতের শক্তি শোষণ ও ছড়িয়ে দিতে সহায়তা করে। ফোনটি এসজিএস ৫-স্টার গোল্ড ড্রপ-প্রুফ সার্টিফিকেশন এবং এমআইএল-এসটিডি-৮১০ মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি সমর্থন করে। পাশাপাশি আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং থাকায় ধুলো, কাদা, পানিতে ডুবে যাওয়া ও উচ্চচাপের পানির মতো পরিস্থিতিতে সুরক্ষা দেবে।


ফোনটিতে রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা একটানা ১০ ঘণ্টা পর্যন্ত শর্ট ভিডিও দেখার সুবিধা দিতে সক্ষম। ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে এতে ইন্টেলিজেন্ট ব্যাটারি সেলফ-রিপেয়ার প্রযুক্তিও রয়েছে।


আইটেল পাওয়ার ৮০-তে ব্যবহার করা হয়েছে ৬.৭৮ ইঞ্চির হাই-ডেফিনিশন ডিসপ্লে এবং ইউনিসক টি৭২৫০ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬। এ ছাড়া এআই অ্যাডাপ্টিভ আউটডোর এক্সপেরিয়েন্স পরিবেশ অনুযায়ী ডিসপ্লের উজ্জ্বলতা, কল নয়েজ রিডাকশন এবং ৪.৫জি ফিল্ড সিগন্যাল এনহ্যান্সমেন্ট স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করতে পারে।


‘২ মিটার ড্রপ নন-স্টপ’ ধারণাকে সামনে রেখে তৈরি পাওয়ার ৮০ মূলত ফিল্ডওয়ার্ক, ভ্রমণ, নির্মাণকাজ ও অন্যান্য আউটডোর ব্যবহারের জন্য বাজারজাত করা হয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন