আন্তর্জাতিক
জাতিসংঘে ইরানের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘে ইরানের সঙ্গে বৈঠকে বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।
এনবিসি নিউজের 'টুডে' শো-তে কথা বলার সময় রুবিও বলেন, ‘আমরা এ বিষয়ে উন্মুক্ত। আমার মনে হয় না এই মুহূর্তে কোনো বৈঠক নির্ধারিত আছে, তবে আমরা অবশ্যই এমন কিছুর জন্য প্রস্তুত। বিশেষ করে যদি এটি ইতিবাচক কিছুর দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করে এবং শেষ পর্যন্ত আমাদের মূল লক্ষ্য অর্জনে সহায়তা করে।’
যুক্তরাষ্ট্রের সেই মূল লক্ষ্যের কথা স্পষ্ট করে তিনি আরও বলেন, ‘আর সেই বিষয়টি হলো, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তারা কোনোভাবেই এটি করতে পারবে না।’
ডিবিসি/আরএসএল