ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে সংঘর্ষ, আহত কয়েকজন

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে সংঘর্ষ, আহত কয়েকজন

সারা বাংলা

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে সংঘর্ষ, আহত কয়েকজন

নোয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণেই বাকবিতণ্ডা থেকে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে।

 

এতে উভয় পক্ষের কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় হাসপাতালে আসা সাধারণ রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের একটি বিরোধপূর্ণ জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে কোন্দল চলছিল।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন