ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আমেরিকা

জাতিসংঘের অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

‘আমেরিকা ইজ ব্যাক’

‘আমেরিকা ইজ ব্যাক’
জাতিসংঘের অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

‘আমেরিকা ইজ ব্যাক’

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমেরিকা ইজ ব্যাক’ এবং দেশটি এখন আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের মঞ্চে দেওয়া ভাষণের শুরুতে বিশ্বনেতা ও প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানান ট্রাম্প। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রসঙ্গ তুলে ধরেন এবং দেশের বর্তমান অবস্থান নিয়ে নিজের সরকারের সাফল্যের কথা বলেন।


ট্রাম্প বলেন, ‘স্বাধীনতা ও মুক্তির গৌরবময় ২৫০ বছর উদ্‌যাপনের এই সময়ে বিশ্বকে আমেরিকায় স্বাগত জানানো আমার জন্য অত্যন্ত সম্মানের।’ তিনি দাবি করেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র নতুন করে শক্তি অর্জন করেছে এবং বিশ্বমঞ্চে দেশটির অবস্থান আরও দৃঢ় হয়েছে।


ভাষণে জাতীয় নিরাপত্তা ও সামরিক সক্ষমতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। বিশেষ করে পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি তৈরি করতে পারে-এমন কোনো শক্তিকে অবস্থান গড়ে তুলতে দেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি।


ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র আর কখনোই আমেরিকার জন্য হুমকি সৃষ্টিকারী কোনো শক্তিকে পশ্চিম গোলার্ধের কোথাও অবস্থান গড়ে তুলতে দেবে না।’ প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি ব্যবহারে পিছপা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।


জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের শক্তি, স্বাধীনতার ২৫০ বছর এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় তার প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়গুলো তুলে ধরেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন