ডিবিসি নিউজdbcnews.tv

রাজধানী

বসুন্ধরায় নারী চিকিৎসককে সাইকেলের প্যাডেল দিয়ে আঘাত, যুবক আটক

বসুন্ধরায় নারী চিকিৎসককে সাইকেলের প্যাডেল দিয়ে আঘাত, যুবক আটক

রাজধানী

বসুন্ধরায় নারী চিকিৎসককে সাইকেলের প্যাডেল দিয়ে আঘাত, যুবক আটক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক নারী চিকিৎসককে সাইকেলের লোহার প্যাডেল দিয়ে মাথায় আঘাত করে আহত করার অভিযোগে আদনান হোসেন নামে এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের ২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। আহত নারী চিকিৎসকের নাম নুসরাত জাহান অর্চি। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।


ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ৩১ বছর বয়সী আদনান বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি সাইকেল চালিয়ে একটি প্রাইভেটকারের পাশে অবস্থান করছিলেন। গাড়িতে থাকা অর্চি তাকে কিছুটা সরে দাঁড়াতে বললে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।


আহত অর্চির স্বামী এনামুল হকের অভিযোগ অনুযায়ী, অর্চি তার ছেলেকে সঙ্গে নিয়ে মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন। যানজটে আটকা পড়ার সময় আদনান তাদের গাড়ির খুব কাছে সাইকেল নিয়ে দাঁড়ান। তাকে সরে যেতে বললে তিনি অর্চিকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে সাইকেল দিয়ে গাড়িতে আঘাত করে সামনে চলে যান।


পরে এক মোটরসাইকেল আরোহী আদনানকে থামালে অর্চি গাড়ি থেকে নেমে তার আচরণের কারণ জানতে চান। এ সময় আদনান হাতে থাকা সাইকেলের লোহার প্যাডেল দিয়ে তার মাথার বাঁ পাশে আঘাত করেন বলে অভিযোগে বলা হয়েছে।


স্থানীয়রা আদনানকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন