আন্তর্জাতিক
আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সব সদস্য দেশকে বেরিয়ে যেতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) একটি বেপরোয়া প্রতিষ্ঠান ও অশুভ গোষ্ঠী’আখ্যা দিয়ে এর সব সদস্য রাষ্ট্রকে অবিলম্বে আদালতটি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এই কড়া মন্তব্য করেন।
ভাষণে আইসিসির তীব্র সমালোচনা করে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র কখনোই তাদের সামরিক বাহিনীর সদস্যদের এ ধরনের কোনো আমেরিকান-বিরোধী ট্রাইব্যুনাল-এর প্রহসনের বিচারের মুখোমুখি হতে দেবে না। আদালতটিকে পুরোপুরি নিয়ন্ত্রণহীন বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্বনেতাদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি বলেন, ‘আইসিসির সদস্য এমন সব কটি দেশের প্রতি আমার আহ্বান, আপনারা অবিলম্বে এই বেপরোয়া প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সরিয়ে নিন।’
সূত্র: রয়টার্স
ডিবিসি/ এসভিএন