ডিবিসি নিউজdbcnews.tv

ভারত

ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে ভারত

ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে ভারত

ভারত

ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তিতে দ্রুতগতির বুলেট ট্রেন তৈরির ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। দেশে তৈরি রেল প্রযুক্তির বিকাশে 'বি৩৫' (B35) নামের একটি অত্যাধুনিক বুলেট ট্রেন তৈরির কাজ শুরু করেছে ভারতীয় রেল। ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির এই ট্রেনটি আগামী ২০৩০ সালের মধ্যে তৈরি এবং তা চালানোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি।

দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে জাপান তাদের বিদ্যমান ‘ই৫’ সিরিজের ট্রেনের উৎপাদন ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। জাপান জানায়, তাদের নতুন প্রজন্মের 'ই১০' ট্রেনের উৎপাদন ২০৩০ সালে শুরু হবে এবং ২০৩৪ সাল নাগাদ তা যাত্রীসেবার জন্য পুরোপুরি প্রস্তুত হবে। জাপানের এই ঘোষণার পরই মূলত ভারত নিজস্ব 'বি৩৫' বুলেট ট্রেন তৈরির উদ্যোগ জোরদার করে। তবে জাপানের নতুন 'ই১০' ট্রেনগুলো বাজারে এলে ভারতীয় কর্মকর্তারা সেগুলো ব্যবহারের বিষয়টিতেও নজর রাখতে পারেন।


সম্প্রতি মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল প্রকল্পের জন্য বর্ধিত বাজেটে অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রকল্পটির মোট ব্যয় এখন ২ লাখ কোটি রুপি ছাড়িয়ে গেছে, যা ২০১৫ সালের প্রাথমিক অনুমানের প্রায় দ্বিগুণ। এর মধ্যে প্রায় ১ লাখ কোটি রুপি কেন্দ্রীয় বাজেট থেকে অর্থায়ন করা হবে। রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে গুজরাট, মহারাষ্ট্র এবং দাদরা ও নগর হাভেলি যুক্ত হবে। এতে মুম্বাই, থানে, সুরাট, ভাদোদরা, আহমেদাবাদ ও সবরমতীসহ মোট ১২টি স্টেশন থাকবে।


উচ্চগতির এই প্রকল্পের পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে 'বি২৮' নামের আরও একটি হাই-স্পিড ট্রেন তৈরির কাজ শুরু করেছে ভারত। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি এবং ভারত আর্থ মুভার্স লিমিটেড যৌথভাবে ঘণ্টায় ২৮০ কিলোমিটার বেগে চলতে সক্ষম এই নতুন ট্রেনগুলোর নকশা ও তৈরির কাজ করছে।


একইসঙ্গে রেলযাত্রাকে আরও নিরাপদ ও আধুনিক করতে 'ভারত ট্রেন কন্ট্রোল সিস্টেম' নামে নিজস্ব সিগন্যালিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করছে দেশটি। চীনের সিটিসিএস-এর মতো কাজ করা এই অত্যাধুনিক প্রযুক্তি ট্রেনের গতি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করবে এবং দুটি ট্রেনের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখতে সাহায্য করবে।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন