ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত

শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত

সারা বাংলা

শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লসনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ওই এলাকায় ‘এশিয়া আলম’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দুর্ঘটনাকবলিত অটোরিকশার ভেতর থেকে তিনজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন