ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

সারা বাংলা

গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

গোপালগঞ্জের কাশিয়ানীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খলিশাখালী গ্রামে ‘মওলা গ্রুপ’ ও ‘গোরা গ্রুপ’-এর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকায় এবং চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

গোরা গ্রুপের প্রধান মুঠোফোনে জানান, বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মওলা গ্রুপের সঙ্গে তাঁদের মতবিরোধ চলছিল। মঙ্গলবার রাতে শিশুদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মওলা গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তাঁদের পক্ষের ১৩ জন আহত হন।

 

অন্যদিকে সংঘর্ষে মওলা গ্রুপের ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে বক্তব্য জানার জন্য মওলা গ্রুপের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন