ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পুকুরে মাছের খাবার দিতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

পুকুরে মাছের খাবার দিতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

সারা বাংলা

পুকুরে মাছের খাবার দিতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরে মাছের খাবার দেওয়ার সময় বজ্রপাতে আব্দুল আলিম চৌধুরী (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়দারোগাহাট উমাদান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলিম ওই গ্রামের আবু বক্কর চৌধুরীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আলিম বড়দারোগাহাট বাজারে ধানের ব্যবসা করতেন এবং পাশাপাশি পুকুরে মাছ চাষ করতেন। মঙ্গলবার সন্ধ্যায় বৈরী আবহাওয়ার মধ্যে তিনি নিজের পুকুরে মাছকে খাবার দিচ্ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জেসমিন আক্তার জানান, বজ্রপাতে আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

 

স্থানীয় বাসিন্দা তারেক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছকে খাবার দেওয়ার সময়ই বজ্রপাতে তিনি প্রাণ হারিয়েছেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন