আন্তর্জাতিক
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছালেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (২৩ সেপ্টেম্বর) তেহরান থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর প্রকাশিত একটি ভিডিওতে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে বিমান থেকে নামতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তাঁর নিউইয়র্কের বিমানবন্দরে পৌঁছানোর বিষয়টি জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে থাকা কোনো দেশের নেতা হিসেবে এই প্রথম কেউ জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিতে মার্কিন মাটিতে পা রাখলেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তাঁর এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ডিবিসি/এমএনকে