ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

তেলের দাম বৃদ্ধিতে পটুয়াখালী-ঢাকা রুটে বাড়তি বাসভাড়া আদায়

তেলের দাম বৃদ্ধিতে পটুয়াখালী-ঢাকা রুটে বাড়তি বাসভাড়া আদায়

সারা বাংলা

তেলের দাম বৃদ্ধিতে পটুয়াখালী-ঢাকা রুটে বাড়তি বাসভাড়া আদায়

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

সম্প্রতি জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার পরপরই পটুয়াখালী থেকে ঢাকাগামী বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, বাস কাউন্টারগুলো তাদের ইচ্ছেমতো জনপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছে।

পটুয়াখালীর সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার রাতুল জানান, কর্তৃপক্ষের নির্দেশনায় ঢাকা রুটের ভাড়া সমন্বয় করে আগের ভাড়ার সঙ্গে ৫০ টাকা যোগ করে বর্তমানে ৭৫০ টাকা নেওয়া হচ্ছে। তবে শিহাব উদ্দিন ও মারুফ নামের দুই যাত্রীর অভিযোগ, সব পরিবহনে ভাড়ার হার এক নয়; নির্ধারিত ৫০ টাকার বাইরে কোথাও ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।

 

এর ফলে নিয়মিত যাত্রীদের যাতায়াত ব্যয় বাড়ার পাশাপাশি পরিবহন খরচের প্রভাবে কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ারও আশঙ্কা তৈরি হয়েছে।

 

এদিকে, পটুয়াখালীর অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটের বাসে এখনো ভাড়া বাড়ানো হয়নি। বাস মালিক সমিতি জানিয়েছে, জ্বালানি তেলের নতুন দাম ও পরিবহন পরিচালন ব্যয় পর্যালোচনা করতে আগামী এক-দুই দিনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। 

 

ওই বৈঠকের পরই এসব রুটের ভাড়া সমন্বয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম ২০ টাকা করে বাড়িয়ে যথাক্রমে ১৩৫, ১৫৫, ১৬০ ও ১৬৫ টাকা নির্ধারণ করে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন