ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

জয়পুরহাটে কৃষকের ৭০০ ফলন্ত কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

জয়পুরহাটে কৃষকের ৭০০ ফলন্ত কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

সারা বাংলা

জয়পুরহাটে কৃষকের ৭০০ ফলন্ত কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

জয়পুরহাটে এক দরিদ্র কৃষকের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মাত্র এক রাতের ব্যবধানে কেটে ফেলা হয়েছে দেড় বিঘা জমির ফলন্ত প্রায় সাতশ কলাগাছ। এনজিও ও বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নিয়ে লাভের মুখ দেখার আশা করলেও, এখন চরম হতাশায় দিন কাটছে ভুক্তভোগী খামারির।

নিঃস্ব হয়ে পড়া ৩৬ বছর বয়সী কৃষক নূর মোহাম্মদ জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে।


ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নূর মোহাম্মদ এনজিওসহ বিভিন্ন জনের কাছে প্রায় অর্ধলক্ষ টাকা ঋণ নিয়ে পাশের গতন শহর গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে ৭০০টি কলাগাছ রোপণ করেছিলেন। দীর্ঘদিনের রক্তপানি করা পরিশ্রম আর বুকভরা আশা নিয়ে তিনি এই বাগান গড়ে তোলেন। অধিকাংশ গাছেই থোড় এসেছিল এবং কাঁচা কলা ঝুলছিল। গত বছর এই চাষে তার ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল। এ বছর কলার দাম ভালো থাকায় আরও বেশি লাভের স্বপ্ন বুনছিলেন নূর মোহাম্মদ।


কিন্তু গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার ক্ষেতের প্রায় সব কটি ফলন্ত কলাগাছ কেটে সাবাড় করে দিয়ে পালিয়ে যায়। এক রাতের অন্ধকারেই শেষ হয়ে যায় তার সব স্বপ্ন। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন এই দরিদ্র কৃষক।


এ নির্মম ঘটনার বর্ণনা দিয়ে অঝোর ধারায় চোখের জল ফেলছেন কৃষক নূর মোহাম্মদ। তিনি এই নজিরবিহীন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এলাকাবাসীও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন