সারা বাংলা
সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

সাতক্ষীরায় বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর আহমেদ শুভ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত শুভ সাতক্ষীরা শহরের থানাঘাটা এলাকার মো. আব্দুর রশীদ ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক দিয়ে দ্রুত গতিতে থানাঘাটার দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে মারাত্মক আহত অবস্থায় ঘটনাস্থলেই শুভ মারা যান।
নিহত তানভীর আহমেদ শুভ থানাঘাটা ঈদগাহ মোড়ের ‘শুভ মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী ছিলেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহমুদুর রহমান জানান, বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন