ডিবিসি নিউজdbcnews.tv

অপরাধ

নড়াইলে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই, ভাঙা হ্যান্ডকাফ উদ্ধার

নড়াইলে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই, ভাঙা হ্যান্ডকাফ উদ্ধার

অপরাধ

নড়াইলে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই, ভাঙা হ্যান্ডকাফ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় একটি অস্ত্র ও নয়টি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) আসামি এসকেন শেখকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এসকেন পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও হাসান পুটিমারী থেকে এসকেন শেখকে গ্রেপ্তার করেন। এরপর পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ (হাতকড়া) এসকেনকে ছিনিয়ে নেয় তার বাবা বাবলু শেখ, ভাই নয়ন শেখ ও সজল শেখসহ তাদের লোকজন।


এ সময় এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন তারা। আহত পুলিশ কর্মকর্তা মুরাদকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।


নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, পুটিমারী ঈদগাহের সামনে থেকে ভাঙা হাতকড়াটি উদ্ধার করা হয়েছে। তবে বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত এসকেনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তার নামে একটি অস্ত্র এবং নয়টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ২৩ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন