ডিবিসি নিউজdbcnews.tv

ভারত

ভারতের রাজস্থানের ঘটনা

রাস্তার মাঝখানেই ঘুম এসে পড়েছে বাঘের, আটকে রইল পর্যটকদের গাড়ি

রাস্তার মাঝখানেই  ঘুম এসে পড়েছে বাঘের, আটকে রইল পর্যটকদের গাড়ি
ভারতের রাজস্থানের ঘটনা

রাস্তার মাঝখানেই ঘুম এসে পড়েছে বাঘের, আটকে রইল পর্যটকদের গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ভারতের রাজস্থানের রণথম্বোর ন্যাশনাল পার্কে সাফারি করতে গিয়ে এক বিদেশি পর্যটক এক অদ্ভুত ও রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। রাস্তার মাঝখানে একটি বাঘের ঘুমিয়ে পড়ার কারণে সেখানে তৈরি হয়েছিল এক অস্বাভাবিক যানজট।

এলেনা নামের এক নারী পর্যটক ইনস্টাগ্রামে এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, সাফারি রুটের ঠিক মাঝখানে বেশ আরাম করে ঘুমিয়ে রয়েছে একটি বিশাল বাঘ। আর তার চারপাশের দূরত্বে দাঁড়িয়ে রয়েছে অন্তত ৩০টি সাফারি জিপ। পর্যটকরা অপেক্ষা করছিলেন কখন বাঘটি রাস্তা ছাড়বে।


কিছুক্ষণ পর বাঘটি ঘুম ভেঙে ওঠে, আলসেমি ভেঙে শরীর এলিয়ে দিয়ে অত্যন্ত সাবলীলভাবে বনের ভেতরে মিলিয়ে যায়।


ভিডিওটির ক্যাপশনে এলেনা লিখেছেন, ভারতের ক্লাসিক যানজট, তবে তা বাঘের কারণে। রণথম্বোরে এটি তাদের দেখা তৃতীয় বাঘ উল্লেখ করে তিনি জানান, মাত্র ৫০ ডলারে সাফারি বুক করে এমন একটি মুহূর্তের মুখোমুখি হওয়া সত্যি আজীবনের মতো মনে রাখার মতো এক অভিজ্ঞতা।

 

সূত্র: ‍হিন্দুস্থান টাইমস

ডিবিসি/এসভিএন

আরও পড়ুন