ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-১১-এ ‘The Rohingya Crisis: A Renewed Call for a Durable Solution from Protracted Displacement, with Justice and Accountability’ শীর্ষক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির অবসান ঘটিয়ে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এবং সংকটের মূল কারণসমূহ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচার ও অধিকার সুরক্ষার পাশাপাশি তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সংশ্লিষ্ট বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা এই উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশগ্রহণ করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন